Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৬৭

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

আহমদ ই্উনুস (রহঃ) ..... ’আবদুল্লাহ্ ইবন বুরায়দা তাঁর পিতা বুরায়দা (রাঃ) হতে বর্ণনা করেছেনঃ তিনি বলেনঃ একদা জনৈক মহিলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসেন এবং বলেনঃ আমি আমার মায়ের সেবার জন্য একজন দাসী দান করেছিলাম। এখন তিনি মারা গিয়েছেন এবং সে তাকে রেখে গিয়েছেন। তিনি বললেনঃ তুমি তোমার কাজের সওয়াব পাবে, আর দাসীও মীরাছ হিসাবে তোমার কাছে ফিরে এসেছে। তখন সে মহিলা আবার জিজ্ঞাসা করেনঃ আমার মাতা তো ইনতিকাল করেছেন কিন্তু তার উপর এক মাসের রোযা ফরয আছে। আমি যদি সে রোযা রাখি তবে কি তা তাঁর জন্য যথেষ্ট হবে? তিনি বললেনঃ হ্যাঁ। তখন সে মহিলা পুনরায় জিজ্ঞসা করেনঃ আমার মাতা হজ্জও আদায় করেননি, তাই আমি যদি তাঁর পক্ষ হতে হজ্জ আদায় করি, তবে কি তা তাঁর জন্য যথেষ্ট হবে? তিনি বলেনঃ হ্যাঁ।

ছবি বানান