Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৬৮

প্রায় ২ মিনিট · ১৭৬ শব্দ

তিনি বলেনঃ উমার (রাঃ) খায়বারে একখন্ড জমি পান। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেনঃ আমি এমন এক খন্ড জমি পেয়েছি, যা থেকে উত্তম কোন মাল ইতিপূর্বে আমি আর পাইনি। আপনি এ ব্যাপারে আমাকে কি নির্দেশ দেন? তিনি বলেনঃ যদি তুমি চাও, তবে আসল জমিটা রেখে দাও এবং এ থেকে উৎপন্ন ফসল দান করে দাও। তখন ’উমার (রাঃ) তা থেকে উৎপন্ন ফসল দান করতে থাকেন এবং তিনি এরূপ সিদ্ধান্ত নেন যে, আসল জমি বিক্রয় করবেন না, হিবা বা দানও করবেন না এবং উত্তরাধিকারীদেরও দেবেন না; বরং তা থেকে ফকীর, নিকটাত্মীয়, গোলাম, মিসকীন এবং মুসাফিররা আল্লাহ্ ওয়াস্তে উপকৃত হতে থাকবে। রাবী বিশরের বর্ণনায় মেহমান শব্দটি অতিরিক্ত বর্ণিত হয়েছে। অতঃপর এ ব্যাপারে সকলে একমত যে, যিনি এই ওয়াকফকৃত সম্পত্তির মুতাওয়াল্লী হবেন, তিনি উত্তমভাবে নিয়মানুযায়ী তার লভ্যাংশ ভক্ষণ করতে পারবেন এবং ঐ সমস্ত বন্ধুকে খাওয়াতে পারবেন, যারা মালদার নয়। রাবী বিশরের বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণিত আছে যে, রাবী মুহাম্মদ বলেছেনঃ সে ব্যক্তি তার লভ্যাংশ ভোগ করতে পারবে, কিন্তু তা থেকে নিজের জন্য কিছু জমা করতে পারবে না।

ছবি বানান