Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৭৩

প্রায় ১ মিনিট · ১৪৮ শব্দ

’আব্বাস ইবন ওয়ালীদ ইবন মাযীদ (রহঃ) ..... ’আমর ইবন শু’আইব (রাঃ) তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেনঃ আস্‌ ইবন ওয়াইল তাঁর পক্ষে একশত গোলাম আযাদ করার জন্য ওসীয়াত করেন। তখন তার হিকশাম পঞ্চাশটি গোলাম আযাদ করে দেন। অতঃপর তার অপর পুত্র ’আমরও পঞ্চাশটি গোলাম আযাদ করার ইচ্ছা করেন। তিনি ঐ সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে মনস্থির করেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতা একশত গোলাম আযাদ করার জন্য ওসীয়াত করে যান, যা থেকে হিশাম পঞ্চাশটি গোলাম তার পক্ষ হতে আযাদ করে দিয়েছে এবং আরো পঞ্চাশটি গোলাম তার পক্ষ হতে আযাদ করতে বাকী আছে। আমি কি তার পক্ষ হতে তা আদায় করে দেব? তখন রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি সে মুসলিম হতো, আর তুমি তার পক্ষ হতে গোলাম আযাদ করতে, সাদকা প্রদান করতে এবং হজ্জ আদায় করতে, তবে সে সাওয়াব পেত। ।

ছবি বানান