দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৭৪
তিনি এ খবর জানতে পারেন যে, তাঁর পিতা একজন ইয়াহুদী থেকে গৃহীত ত্রিশ ওয়াসাকের একটি দেনার বোঝা তাঁর জিম্মায় রেখে ইনতিকাল করেছেন। তখন জাবির (রাঃ) সেই ইয়াহুদীর নিকট কিছু সময় চান। কিন্তু সে সময় দিতে অস্বীকার করে। তখন জাবির (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইয়াহুদীর নিকট তাঁর পক্ষে সুপারিশ করার জন্য অনুরোধ করেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ইয়াহুদীর সাথে কথাবার্তা বলেন যে, সে যেন তার কর্যের বিনিময়ে জাবিরের বাগানের খেজুর নিয়ে নেয়। কিন্তু সে (ইয়াহুদী) এ প্রস্তাব অগ্রাহ্য করে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু সময় দেওয়ার জন্য অনুরোধ করলে সে তাও প্রত্যাখ্যান করে। এরপর পূর্ণ হাদীস বর্ণিত হয়েছে।