Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৭৬

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেনঃ আমি অসুস্থ ছিলাম, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবূ বকর (রাঃ) উভয়ে পদব্রজে আমাকে দেখার জন্য আগমন করেন। এ সময় আমি বেঁহুশ হয়ে যাওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন কথা বলতে পারিনি। তখন তিনি উযূ করেন এবং উযূর পানি আমার উপর ছিটিয়ে দেন, ফলে আমি চেতনা ফিরে পাই। তখন আমি জ্ঞিাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার ধন-সম্পদ কি করব? আমার তো কেবল বোনেরা আছে। তখন মীরাছ সম্পর্কিত এ আয়াত নাযিল হয়ঃ লোকেরা আপনার কাছে জিজ্ঞাসা করে। আপনি বলুনঃ আল্লাহ্ তোমাদের কালালা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ... [নিসাঃ ১৭৬]

ছবি বানান