আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৭৭
তিনি বলেনঃ আমি রোগাক্রান্ত হয়ে পড়ি এবং এ সময় আমার সাতটি বোন ছিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করেন এবং আমার চেহারার উপর ফুঁ দেন, ফলে আমি চেতনা ফিরে পাই। তখন আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি আমার বোনদের জন্য (আমার সম্পদের) এক-তৃতীয়াংশ ওসীয়াত করব? তিনি বলেনঃ উত্তম কাজ কর। তখন আমি আবার জিজ্ঞাসা করিঃ তবে কি অর্ধেক সম্পদের জন্য ওসীয়াত করব? তিনি বলেনঃ উত্তম কাজ। অতঃপর তিনি আমাকে রেখে বেরিয়ে যাওয়ার সময় বলেনঃ হে জাবির! এ পীড়ায় তুমি মারা যাবে বলে আমার মনে হচ্ছে না। আর নিশ্চই আল্লাহ্ তা’আলা তাঁর কালাম নাযিল করেছেন, যাতে (তোমার বোনদের) জন্য অংশ হিসেবে দুই তৃতীয়াংশ নির্ধারণ করেছেন। রাবী বলেনঃ জাবির (রাঃ) বলতেন যে, এই আয়াতটি আমার ব্যাপারে নাযিল হয়ঃ লোকেরা আপনার কাছে জিজ্ঞাসা করে। আপনি বলুন, আল্লাহ্ তোদের কলালা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ...। [নিসাঃ ১৭৬]