Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৭৯

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলাল্লাহ্! আল-কুরআনের (يَسْتَفْتُونَكَ فِي الْكَلاَلَةِ) এ আয়াতে যে ’কালালা’ শব্দের উল্লেখ আছে, বলুনঃ কালালা শব্দের অর্থ কি? তিনি বলেনঃ তোমার জন্য সেই আয়াতটি যথেষ্ঠ, যা গরমের সময় নাযিল হয়। (রাবী আবূ বকর বলেনঃ) আমি এ সম্পর্কে আবূ ইসহাকের নিকট জিজ্ঞাসা করি। কালালা হলো, যার মৃত্যুর পর সে কোন সন্তান এবং পিতামাতাকে রেখে যায় না। তখন তিনি বলেনঃ লোকদের ধারণাও এরূপ।

ছবি বানান