আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৮০
তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি আবূ মূসা আশ’আরী এবং সালমান ইবন রাবীআ (রাঃ) এর নিকট হাযির হয়ে উভয়কে জিজ্ঞাসা করেন যে, মেয়ে, ছেলের মেয়ে (নাতনী) এবং আপন বোনের অংশ কি? তখন তাঁরা বলেনঃ মেয়ে অর্ধেক পাবে এবং আপন বোন পাবে বাকী অর্ধেক এবং নাতনীকে তাঁরা উত্তরাধিকারী করেননি। (উপরন্তু তারা বলেন) তুমি এ সম্পর্কে ইবন মাসঊদ (রাঃ)-কে জিজ্ঞাসা কর, হয়তো তিনি এ ব্যাপারে আমাদেরই অনুসরন করবেন। তখন সে ব্যক্তি তাঁর নিকট গমণ করে এবং তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করে, আর তাঁকে সে দু’জনের কাথাও বলে। তখন তিনি [ইবন মাসঊদ (রাঃ)] বলেনঃ (আমি যদি তাদের অভিমতকে সমর্থন করি), তবে অবশ্যই আমি গুমরাহদের শামিল হয়ে যাব এবং আমি হেদায়াতপ্রাপ্তদের শামিল থাকব না। বস্তুত আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালা অনুযায়ী ফতওয়া দেব। মেয়ে পাবে অর্ধেক এবং নাতনী পাবে এক-ষষ্ঠমাংশ যাতে উভয়ে মিলে দুই-তৃতীয়াংশ পূর্ণ হয় এবং বাকী এক তৃতীয়াংশ পাবে আপন বোন।