আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৯০
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি প্রত্যেক মুসলিমের জন্য তার নিজের সত্তা হতেও অধিক নিকটবর্তী। তাই যে ব্যক্তি দেনা বা সন্তান রেখে মারা যাবে, তার যিম্মাদারী আমার উপর (অর্থাৎ আমি তার দেনা পরিশোধ করব এবং তার সন্তানদের রক্ষনাবেক্ষণ করব)। আর যে ব্যক্তি মাল রেখে মারা যাবে, তা তার ওয়ারিছের জন্য। আর যার কোন মালিক নেই, আমি তার মালিক এবং তার মালেরও মালিক হব, (অর্থাৎ তার মাল বায়তুল মালে সংরক্ষণ করব।) এবং তার কয়েদীদের মুক্ত করব। আর যার কোন ওয়ারিছ নেই, মামা তার ওয়ারিছ হবে। সে তার মালের উত্তরাধিকারী হবে এবং কয়েদীদের মুক্ত করবে। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ’’যায়’আ’’ শব্দের অর্থ সন্তান-সন্ততি। আবূ দাঊদ (রহঃ) আরো বলেনঃ যুবায়দী রাশিদ থেকে এরূপ বর্ণণা করেছেন। ইবন আইয মিকদাম থেকে এবং মু’আবিয়া ইবন সালিহ-রাশিদ থেকে বর্ণনা করেছেন। রাবী বলেছেনঃ আমি মিকদাম থেকে শুনেছি।