দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৯১
আবদুস সালাম ইবন ’আতীক দিমাশকী (রহঃ) ..... সালিহ্ ইবন ইয়াহইয়া ইবন মিকদাম তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছিঃ আমি তার ওয়ারিছ যার কোন ওয়ারিছ নেই, তার কয়েদীদের মুক্তি করি এবং তার পরিত্যক্ত মালের উত্তরাধিকারী হই। আর যার কোন ওয়ারিছ নেই, তার মামা তার ওয়ারিছ হবে, যে তার কয়েদীদের মুক্ত করবে এবং তার মালের উত্তরাধিকারীও হবে।