Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৯৩

প্রায় ১ মিনিট · ১৪৮ শব্দ

আবদুল্লাহ্ ইবন সাঈদ কানদী (রহঃ) .... আবদুল্লাহ্ ইবন বুরায়দা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে যে, আমার কাছে ’’আযাদ গোত্রের’’ জনৈক ব্যক্তির কিছু পরিত্যক্ত সম্পদ আছে। কিন্তু আমি এমন কাউকে পাচ্ছি না, যার কাছে আমি তা দিতে পারি। তিনি বলেনঃ তুমি এক বছর পর্যন্ত কোন আযাদী লোককে তালাশ করতে থাক। রাবী বলেনঃ সে ব্যক্তি এক বছর পর তাঁর নিকট হাযির হয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কোন আযাদী লোককে পাইনি, যার কাছে এ মাল দিতে পারি। তখন তিনি বলেনঃ তুমি খাযাঈ গোত্রের যে লোকের সাথে সর্বপ্রথম মিলিত হবে, তা তাকে দিয়ে দেবে। অতঃপর যখন সে ফিরে চললো, তখন তিনি বললেনঃ ঐ ব্যক্তিকে আমার কাছে ডেকে আনো। অতঃপর সে ব্যক্তি যখন তাঁর নিকট হাযির হলো, তখন তিনি বললেনঃ তুমি খাযাঈ গোত্রের কোন বৃদ্ধ ব্যক্তিকে ওগুলো দিয়ে দেবে। তখন সে ব্যক্তি তাকে তা দিয়ে দেয়।

ছবি বানান