দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৯২
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আযাদকৃত গোলাম মারা গেলে সে কিছু মাল রেখে গেল কিন্তু তার কোন ওয়ারিছ ছিল না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার পরিত্যক্ত মাল তার গ্রামের কোন এক ব্যক্তিকে দিয়ে দাও। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ সুফয়ান কর্তৃক বর্ণিত হাদীসটি পূর্ণ হাদীস। তাঁর রাবী মুসাদ্দাদ (রহঃ) বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ তার স্বদেসী কোন লোক কি এখানে আছে? তখন তারা বলেনঃ হ্যাঁ, আছে। তিনি বলেনঃ তবে তাঁর মীরাছ তাকেই দিয়ে দাও।