Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯১৩

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেনঃ আমি উম্মু সা’দ বিনত রাবী’র কাছে কুরআন মাজীদ পড়তাম, যিনি ইয়াতীম ছিলেন এবং আবূ বকর (রাঃ) এর তত্ত্বাবধানে লালিত-পালিত হন। অতঃপর যখন আমি এই আয়াতঃ (وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ) অর্থাৎঃ 'যাদের সাথে তোমরা ওয়াদাবদ্ধ তাদের প্রাপ্য তাদের প্রদান করো' তিলাওয়াত করি, তখন তিনি বলেনঃ তুমি এ আয়াত পড়বে না (অর্থাৎ এর উপর আমল করবে না)। কেননা এ আয়াত আবূ বকর (রাঃ) এবং তাঁর পুত্র আব্দুর রহমান এর শানে নাযিল হয়। যখন আবদুর রহমান ইসলাম কবুল করতে অস্বীকার করেন, তখন আবূ বকর (রাঃ) এরূপ শপথ করেন যে, তিনি তাকে মীরাছের অংশ দিবেন না। পরে যখন তিনি [আবদুর রহমান ] ইসলাম কবুল করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে তাঁর হিসসা দেওয়ার জন্য নির্দেশ দেন। রাবী আবদুল আযীয এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেনঃ তিনি তখন ইসলাম কবুল করেন, যখন ইসলামে তরবারির আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

ছবি বানান