দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯১৪
তিনি এই আয়াত সম্পর্কে বলেনঃ (وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجِرُوا) অর্থাৎ 'যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, তারা একে অপরের ওয়ারিছ হবে। পক্ষান্তরে, যারা ঈমানে এনেছে, কিন্তু হিজরত করেনি, তোমরা তাদের ওয়ারিছ হবে না, যতক্ষণ না তারা হিজরত করে।' এ সময় যে মুসলিমরা কোন কাফিরের দেশে অবস্থান করত, তারা মুহাজিরদের ওয়ারিছ হতো না এবং মুহাজিরগণও তাদের উত্তরাধিকারী হতো না। পরে যখন এ আয়াত নাযিল হয়ঃ অর্থাৎ নিকট আত্মীয়রাই একে অন্যের সম্পওির অধিক হকদার, তখন আগের আয়াতের হুকুম বাতিল হয়ে যায়।