দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯১৬
তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে এরূপ বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে (মদীনাতে) আনসার ও মুহাজিরদের মাঝে সৌভ্রাত্র স্থাপন করে দেন। তখন আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরূপ নির্দেশ দেননি যে, ইসলামে জাহিলী যুগের ওয়াদা-অঙ্গীকারের কোন মূল্য নেই? তখন তিনি (আনাস) দুই বা তিনবার বলেনঃ আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন।