Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯১৭

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেনঃ উমার ইবন খাত্তাব (রাঃ) এরূপ বলতেন যে, দিয়্যাত বা রক্তপণে বংশের লোকদের হিসসা আছে। আর স্ত্রী স্বামীর দিয়্যাতের মালের কিছুই পাবে না। তখন যাহহাক ইবন সুফিয়ান তাঁকে বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এরূপ লিখিত নির্দেশ পাঠান যে, আমি যেন আশ’আম যুবাবীর স্ত্রীকে তার স্বামীর দিয়্যাত হতে মীরাছ প্রদান করি। তখন উমার তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

ছবি বানান