দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৯২
তিনি বলেন, উম্মে হাবীবা বিনতে জাহশ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় ইস্তেহাযাগ্রস্ত হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রত্যেক নামাযের সময় গোসলের নির্দেশ দেন। আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মুমিনীন যয়নব বিনতে জাহশ (রাঃ) ইস্তেহাযাগ্রস্ত হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে প্রত্যেক নামাযের সময় গোসলের নির্দেশ দেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, বিশিষ্ট মুহাদ্দিছ আব্দুস সামাদ (রহঃ) সুলায়মান ইবনু কাছীর হতে বর্ণনা করেন। তাতে আছেঃ “তোমাকে প্রত্যেক নামাযের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতে হবে।” ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, কিন্তু এটা আব্দুস সামাদের অনুমান মাত্র এবং আবূল ওয়ালীদের রিয়ায়াতই যথার্থ ।