আবু দাউদ শরীফ - হাদীস নং ২৯৩
তিনি বলেন, যয়নব বিন্তে আবূ সালামা আমাকে বলেন যে, জনৈক মহিলা ইস্তেহাযাগ্রস্ত ছিলেন এবং তিনি আব্দুর রহমান ইবনু আওফ (রাঃ) এর স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে প্রত্যেক নামাযের পূর্বে গোসল করে নামায পড়ার নির্দেশ দেন। আবূ সালামা আরো বলেন, উম্মে বাকর তাকে আরো বলেছেন, আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহিলাগণ (হায়েয হতে) পবিত্রতার পর এমন জিনিস (রক্ত) দেখে থাকে- যা তাকে সন্দেহযুক্ত করে (প্রকৃতপক্ষে তা হায়েযের রক্ত নয়), বরং তা বিশেষ একটি শিরা হতে নির্গত রক্ত; অথবা বিশেষ শিরাসমূহ হতে প্রবাহিত রক্ত। ইমাম আবূ দাউদ (রহঃ) ইবনু আকীলের বর্ণনাসূত্রে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কাজের জন্য নির্দেশ দিয়েছেন। (১) যদি তোমার সামর্থ থাকে তবে প্রত্যেক নামাযের জন্য গোসল করবে- (২) অথবা একত্র করবে- অর্থাৎ যুহর ও আসরের জন্য একবার, মাগরিব ও এশার জন্য একবার এবং ফজরের জন্য একবার গোসল করবে।