Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৩৬

প্রায় ২ মিনিট · ২০১ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযদ গোত্রের জনৈক ব্যক্তিকে যার নাম ছিল লুতবিয়াহ ইবন সারহ বলেন, তাকে ইবন উতবিয়াও বলা হতো, যাকাত আদায়ের জন্য কর্মচারী হিসাবে নিয়োগ করেন। যখন সে যাকাত আদায় করে ফিরে আসলো, তখন সে বললোঃ এগুলো তোমাদের জন্য এবং এগুলো আমাকে হাদিয়ারূপে দেওয়া হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়ালেন এবং আল্লাহ্‌র প্রশংসা ও গুণগান আদায়ের পর বললেনঃ কর্মচারীর জন্য এ বিধেয় নয় যে, আমি তাকে কর্মচারী নিয়োগ করে পাঠাব, আর সে ফিরে এসে বলবেঃ এই মাল তোমাদের এবং এই হাদিয়া আমাকে দেওয়া হয়েছে। যদি সে তার পিতার বা মাতার গৃহে বসে থেকে দেখতো যে, তাকে হাদিয়া দেওয়া হয় কিনা? তোমাদের কেউ তা থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করলে, সে কিয়ামতের দিন তা নিয়ে উপস্থিত হবে। যদি তা উট হয়, তবে সে উটের আওয়াজ করতে থাকবে। যদি বলদ অথবা গাভী হয়, তখন সে গরুর মত হাম্বা-হাম্বা ডাক দিতে দিতে আসবে। আর যদি বকরী হয়, তবে তাও বকরীর মত ডাকতে থাকবে। এরপর তিনি তাঁর দু’হাত (দু’আর জন্য) এত উপরে উঠালেন যে, আমরা তাঁর বগলের সাদা অংশ দেখতে পেলাম। অতঃপর তিনি বলেনঃ ইয়া আল্লাহ্‌! আমি কি (তোমার হুকুম) পৌছে দিয়েছি? ইয়া আল্লাহ্‌! আমি কি পৌছে দিয়েছি?

ছবি বানান