দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৩৭
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাত আদায় করার জন্য প্রেরণ করেন। এ সময় তিনি বলেনঃ হে আবূ মাসঊদ তুমি যাও। কিন্তু আমি যেন তোমাকে কিয়ামতের দিন পিঠের উপর চীৎকাররত উট বহন করে আনতে না দেখি। কারণ দুনিয়াতে যাকাতের মাল আত্নসাৎ করার জন্য এরূপ শাস্তি হবে। রাবী বলেনঃ যদি ব্যাপার এরূপ হয়, তবে আমি এ দায়িত্ব গ্রহণ করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এমতাবস্থায় আমি তোমাকে এ কাজের জন্য জবরদস্তি করব না।