দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৯৪
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় জনৈক মহিলা এস্তেহাযাগ্রস্ত হলে তাকে নির্দেশ দেয়া হয় যে, সে যেন আসরের নামায তার প্রারম্ভিক সময়ে এবং যুহরের নামায তার শেষ সময়ে একই গোসলে আদায় করে। একই ভাবে সে যেন মাগরিবের নামায বিলম্বিত করে এবং এশার নামায তার প্রারম্ভিক সময়ে একই গোসলে আদায় করে এবং ফজরের নামায আদায়ের জন্য একবার গোসল করে।