দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৪৮
একবার তিনি হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ’সুওয়ায়দা’ নামক স্থানে পৌছে দেখতে পান যে, জনৈক ব্যক্তি ঔষধ অথবা তিক্ত-ওষুধ অন্বেষণ করছে। তখন সে ব্যক্তি বলেঃ আমাকে এমন এক ব্যক্তি খবর দিয়েছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শ্রবণ করেছেন যে, তিনি বিদায় হজ্জের সময় লোকদের ওয়ায করছিলেন এবং তিনি তাদেরকে আদেশ ও নিষেধ সম্পর্কে বলতে গিয়ে বলেনঃ হে লোক সকল! তোমরা নেতার দান ততক্ষণ গ্রহণ করবে, যতক্ষণ তা দান থাকে, । আর কুরাইশরা যখন নেতৃত্ব পাওয়ার আশায় পরস্পর যুদ্ধে লিপ্ত হবে এবং দান কর্জের আকারে পাওয়া যাবে, তখন তোমরা তা পরিত্যাগ করবে।