Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৪৯

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

হিশাম ইবন আম্মার (রহঃ) .... সুলায়ম ইবন মুতায়র (রহঃ), যিনি ’’কুরা’’ নামক উপত্যকার অধিবাসী, তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ আমি জনৈক ব্যক্তিকে এরূপ বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিদায় হজ্জের সময় বলতে শুনেছি, যখন তিনি লোকদের আদেশ ও নিষেধাবলী সম্পর্কে অবহিত করার এক পর্যায়ে বললেনঃ ইয়া আল্লাহ্‌! আমি কি আপনার পয়গাম পৌছে দিয়েছি? তখন তারা বলেনঃ হ্যাঁ, আপনি পৌছে দিয়েছেন। এরপর তিনি বলেনঃ যখন কুরাইশরা পরস্পর যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হবে এবং দান ঘুষের পর্যায়ে চলে আসবে, তখন তোমরা ঐ দান গ্রহণ করা হতে বিরত থাকবে। তখন জনৈক ব্যক্তি প্রশ্ন করেঃ ইনি কে? তারা বলেঃ ইনি হলেন যুয-যাওয়াইদ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবী।

ছবি বানান