Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৫১

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

একদা উমার ইবন আবদুল আযীয (রহঃ) এ মর্মে একটা লিখিত নির্দেশ জারী করেন যে, যে ব্যক্তি জানতে চায় যে, গনীমতের মাল কোথায় খরচ করতে হবে, সে যেন যেনে রাখে, (তা ঐ সব স্থানে ব্যয় করতে হবে), যে স্থানে উমার ইবন খাওাব (রাঃ) ব্যয় করতে হুকুম দিয়েছিলেন। কেননা মুসলিমরা তার নির্দেশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হুকুম অনুযায়ী ইনসাফের দৃষ্টিতে দেখেছেন। আল্লাহ তা’আলা হক বা সত্যকে উমার (রাঃ)-এর যবান ও হৃদয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। বস্তুত তিনি দানের খাত নির্ধারত করেন, জিযিয়ার বিনিময়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের শান্তি ও নিরাপওার যিম্মাদারী গ্রহন করেন। এতে তিনি খুমুস নির্ধারিত করেন নি এবং একে গনীমতের মালের মধ্যেও শামিল করেন নি।

ছবি বানান