দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৫০
তিনি বলেনঃ একদল আনসার সৈন্য তাদের সিপাহসালারের নেতৃত্বে পারস্য দেশে মোতায়েন ছিল। উমার (রাঃ) প্রতি বছর একদল সেনাকে তাদের অবস্থান থেকে ফিরিয়ে আনতেন এবং অন্য একদল সেখানে পাঠাতেন। একবার উমার (রাঃ) তাদের ব্যাপারে (কর্ম-ব্যস্ততার দরুন) উদাসীন হয়ে পড়েন। ফলে নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ায় উক্ত সেনাবাহিনী তাঁর নির্দেশ ছাড়াই তাদের অবস্থান পরিত্যাগ করে চলে আসে। এতে তিনি তাদের প্রতি রাগান্বিত হন এবং তাদের ভীতি প্রদর্শন করেন, অথচ তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী। তখন তারা বলেনঃ হে উমার! আপনি তো আমাদের ব্যাপারে উদাসীনতা দেখিয়েছেন এবং আপনি আমাদের ব্যাপারে ঐ নিয়ম পরিত্যাগ করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী প্রেরণ এবং অপরটি ফিরিয়ে আনার ব্যাপারে পালন করতেন।