Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৫৪

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

মুহাম্মদ ইবন উবায়দ (রহঃ) ...... মালিক ইবন আওস (রাঃ) উপরোক্ত হাদীসে বর্ণিত ঘটনার প্রেক্ষিতে বলেনঃ তাঁরা উভয়ে অর্থাৎ আলী (রাঃ) ও আব্বাস (রাঃ) ঐ মালের ব্যাপারে পরস্পর ঝগড়ায় লিপ্ত হন, যা আল্লাহ্‌ তাঁর রাসূলকে বনূ নযীর গোত্রের ধন-সম্পদ হতে প্রদান করেছিলেন। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ উমার -এর উদ্দেশ্য ছিল যে, তাতে যেন বণ্টনের নাম না আসে। কেননা বণ্টনযোগ্য তো ঐ সম্পদ, যাতে মালিকানা বর্তায়। আর এ মালে মালিকনা বর্তায়নি।

ছবি বানান