Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৫৫

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেনঃ বনূ নযীর গোত্রের মালামাল ঐ ধন-সস্পদের অন্তর্ভুক্ত ছিল, যা আল্লাহ্‌ তাঁর রাসূলকে প্রদান করেছিলেন এবং ঐ সম্পদ হাসিলের জন্য মুসলিমরা তাদের ঘোড়া ও উট পরিচালিত করেন নি । বস্তুত ঐ সমস্ত মালামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য খাস ছিল। তিনি ঐ সম্পদ নিজের পরিবার-পরিজনদের ভরণ-পোষণের জন্য ব্যয় করতেন। রাবী ইবন আবদা বলেনঃ তিনি ঐ মাল হতে তার পরিবার-পরিজনদের জন্য এক বছরের খরচ নির্বাহ করতেন এবং অবশিষ্ট মাল আল্লাহ্‌র রাস্তায় যুদ্ধের জন্য ঘোড়া, উট ইত্যাদি পশু ক্রয়ের জন্য ব্যয় করতেন। রাবী ইবন আবদা আরো বলেনঃ তিনি অবশিষ্ট মাল দিয়ে যুদ্ধের নিমিত্ত উট, ঘোড়া ইত্যাদি এবং যুদ্ধাস্ত্র ক্রয় করতেন।

ছবি বানান