Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৫৭

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেনঃ উমার -এর দলীল হলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য তিন প্রকারের মালে গনীমত খাস ছিল-যা বনু নযীর, খায়বর ও ফিদাক নামে পরিচিত। সুতরাং যে মাল তিনি বনূ নযীর থেকে প্রাপ্ত হন, তা তাঁর প্রয়োজনের জন্য খাস ছিল। আর তিনি ফিদাক হতে যা লাভ করেছিলেন, তা ছিল মুসলিমদের প্রয়োজন মিটাবার জন্য এবং খায়বরে প্রাপ্ত ধন-সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগে বিভক্ত করতেন, যার দু’অংশ সাধারণ মুসলিমদের কল্যাণে ব্যয় হতো এবং অপর ভাগ তাঁর পরিবার-পরিজনদের ভরণ-পোষণের জন্য ব্যয় হতো। আর তাঁর পরিবার-পরিজনদের ব্যয় নির্বাহের পর যে মাল বাকী থাকত, তা তিনি গরীব মুহাজিরদের মাঝে বণ্টন করে দিতেন।

ছবি বানান