Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৫৬

প্রায় ১ মিনিট · ১৩৭ শব্দ

তিনি বলেনঃ উমার (রাঃ) বলেছেন যে, আল্লাহ্‌র বানীঃ আর আল্লাহ্‌ যা কিছু তাঁর রাসূলকে প্রদান করেছেন, তাদের নিকট হতে তা লাভের জন্য তোমরা ঘোড়া এবং উট পরিচালিত করনি। যুহরী বলেন, উমার (রাঃ) বলেছেনঃ এই ধন-সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাস ছিল, যা হলো-উরায়না নামক গ্রাম, ফিদাক ইত্যাদি। আর দ্বিতীয় আয়াত-যার অর্থ হলোঃ 'আল্লাহ তাঁর রাসূলকে গ্রামবাসীদের নিকট হতে যা কিছু প্রদান করেছেন, তা হলো-আল্লাহর, তাঁর রাসূলের, নিকটাত্মীয়দের, ইয়াতীমদের, মিসকীনদের এবং মুসাফিরদের জন্য। আর ঐ সমস্ত ফকীরের জন্য, যারা তাদের ঘরবাড়ী ও ধন-সস্পদ হতে বিতাড়িত হয়েছে এবং যারা তাদের পরে এসেছে ।' উক্ত আয়াতের বর্ণিত হুকুম সমস্ত শ্রেণীর লোকেরা শামিল আছে এবং মালে গনীমতের হকদার কোন মুসলিম বাদ পড়েনি। রাবী আইয়ূব অথবা যুহরী বলেনঃ এই গনীমতের মালে সকলের হক আছে, তবে তারা ব্যতীত, যে সব দাস-দাসীর তোমরা মালিক।

ছবি বানান