Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৯৬

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, ইয়া রাসূলোল্লাহ্! ফাতিমা বিনতে আবূ হুবায়েশ (রাঃ) এত এত দিন অর্থাৎ সাত বছর যাবত ইস্তেহাযাগ্রস্ত। এজন্য তিনি নামায আদায় করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সুবহানাল্লাহ্! এতো শয়তানের ধোকামাত্র। সে যেন একটি পানিপূর্ণ বড় পাত্রের মধ্যে বসে এবং যখন সে পানির উপর হলুদ বর্ণ দেখতে পাবে- তখন যেন যুহর ও আসর, মাগরিব ও এশা এবং ফজরের নামাযের জন্য একবার করে গোসল করে এবং এর মধ্যবতী সময় সমূহের জন্য উযূ (ওজু/অজু/অযু) করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুজাহিদ (রহঃ) ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন যে, প্রত্যেক নামাযের জন্য আলাদা আলাদাভাবে গোসল করা যখন তাঁর জন্য কষ্টদায়ক হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুই ওয়াক্তের নামায একত্রে আদায় করার নির্দেশ দেন।

ছবি বানান