দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৯৭
মুহাম্মাদ জাফর .... আদী ইবনু ছাবেত (রহঃ) তার পিতা ও দাদার সূত্রে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে ইস্তেহাযাগ্রস্ত মহিলাদের ব্যাপারে বর্ণনা করেছেন যে, তাঁর হায়েযের জন্য নির্ধারিত দিন সমূহে নামায ত্যাগ করবে, অতঃপর পবিত্রতার জন্য গোসল করে নামায আদায় করবে। এরপর প্রত্যেক নামাযের জন্য কেবলমাত্র উযূ (ওজু/অজু/অযু) করতে হবে। ইমাম আবূ দাউদ বলেন, উছমান তাঁর বর্ণনায় রোযা ও নামায সম্পর্কেও উল্লেখ করেছেন।