আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৬৫
তিনি বলেনঃ আমি জনৈক ব্যক্তি হতে এমন একটি হাদীছ শুনেছিলাম, যা আমার খুবই পসন্দ হয়। তখন আমি তাকে বলিঃ হাদীসটি আমাকে লিখে দিন। তিনি তা স্পষ্টভাবে লিখে আনেন এবং আব্বাস (রাঃ), আলী (রাঃ) এবং উমার (রাঃ)-এর কাছে আনেন। এ সময় তালহা (রাঃ), যুবায়র (রাঃ), আবদুর রাহমান (রাঃ) এবং সা’দ (রাঃ) তাঁর কাছে উপস্থিত ছিলেন। সেখানে আব্বাস (রাঃ) এবং আলী (রাঃ) পরস্পর ঝগড়ায় লিপ্ত হলে উমার (রাঃ) তালহা, যুবায়র, আবদুর রাহমান এবং সা’দ (রাঃ)-কে বলেনঃ আপনারা কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নবীদের যাবতীয় সম্পদ তাঁর পরিবার-পরিজনদের ভরণ-পোষণের খরচ বাদে বাকী সবই সাদকা। আমরা কোন মীরাছ রেখে যাই না। তখন তাঁরা বলেনঃ হ্যাঁ, ঠিক। তখন উমার (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাল হতে নিজের পরিবারদের জন্য খরচ করার পর বাকী অংশ সাদকা করে দিতেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তিকালের পর আবূ বকর (রাঃ) দু’বছরের জন্য এর মুতাওয়াল্লী হন। আর তিনি ঐ নীতিই অনুসরণ করেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এরপর রাবী মালিক ইবন আওস -এর হাদীছের কিছু অংশ বর্ণনা করেন।