দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৬৬
তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করেন, তখন তার স্ত্রীগণ উছমান (রাঃ) কে আবূ বকর সিদ্দীকের নিকট এ জন্য প্রেরণ করেন যে, যাতে তাঁর নিকট তাঁর স্ত্রীদের ’ছুমুন’ বা এক-অষ্টমাংশ মীরাছ দাবী করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাল হতে। তখন আইশা তাঁদের ডেকে বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরূপ বর্ণনা করেন নি যে, আমরা মীরাছ রেখে যাই না, বরং আমরা যা রেখে যাই, তা হলো সাদকা।