Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৭০

প্রায় ১ মিনিট · ১৩৬ শব্দ

তিনি বলেনঃ খায়বর যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকটাত্মীয়ের অংশ বনূ হাশিম ও বনূ মুত্তালিবের মাঝে বন্টন করে দেন এবং বনূ আবদুশ শামস ও বনূ নওফলকে পরিত্যাগ করেন। এ সময় আমি (রাবী) এবং উছমান ইবন আফফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হই এবং বলিঃ ইয়া রাসূলাল্লাহ! এই তো বনূ হাশিম, আমরা এদের ফযীলত অস্বীকার করতে পারি না। কেননা আল্লাহ আপনাকে এ বংশে পয়দা করেছেন। কিন্তু আমাদের ভাই বনূ মুত্তালিবের অবস্থা কী যে, আপনি তাদের অংশ দিলেন অথচ আমাদের দিলেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি এবং বনূ মুত্তালিব জাহিলিয়াতের যুগে এবং ইসলামের যুগে বিছিন্ন হই নি। বরং আমরা এবং তারা একই। অতঃপর তিনি তার এক হাতের আংগুল অন্য হাতের আংগুলে প্রবেশ করিয়ে দিয়ে বললেনঃ আমরা এবং তারা তো এভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

ছবি বানান