Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৬৯

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ আবদুশ শামস ও বনূ নওফলকে খুমুস হতে কোন অংশ দেন নি, যেমন তিনি বনূ হাশিম ও বনূ মুত্তালিবকে দিয়েছিলেন। আর আবূ বকর (রাঃ)-ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বণ্টন নীতির ন্যায় (খুমুস) বন্টন করতেন। তবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট-আত্মীয়দের কোন অংশ দিতেন না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের দিতেন। অবশ্য উমার এবং তাঁর পরবর্তী খলীফারা সকলেই তাদের অংশ প্রদান করতেন।

ছবি বানান