দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৭৩
তিনি বলেনঃ আমি আলী (রাঃ)-কে এরূপ বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ’খুমুস’-এর ’খুমুস’ অংশে মুতাওয়ালী বানান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় তাঁর খাস ব্যক্তিদের জন্য ব্যয় করতেন। আর এ ভাবেই আমি সে মাল আবূ বকর (রাঃ) এবং উমার (রাঃ)-এর খিলাফত আমল পর্যন্ত খরচ করতে থাকি। এরপর উমার (রাঃ)-এর শাসনামলে তাঁর নিকট কিছু মাল আসে, তখন তিনি আমাকে বলেনঃ তুমি এই মাল গ্রহণ কর। আমি বলিঃ আমি এটা গ্রহণ করতে চাই না। তখন তিনি পুনরায় বলেনঃ তুমি এটা গ্রহণ কর। কেননা, তুমিই এর যোগ্য পাত্র। তখন আমি বলিঃ এতে আমার কোন প্রয়োজন নেই। অবশেষে উমার সে মাল বায়তুল মালে জমা দিয়ে দেন।