Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৭৪

প্রায় ২ মিনিট · ২১০ শব্দ

তিনি বলেনঃ একদা আমি, আব্বাস (রাঃ), ফাতিমা এবং যায়দ ইবন হারিছা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি ভাল মনে করেন, তবে আল্লাহ্‌র কিতাবের নির্দেশ অনুযায়ী ’খুমুস’ হতে আমাদের প্রাপ্য অংশটি আমার ইখতিয়ারে দিয়ে দিন, যাতে আমি তা আপনার জীবদ্দশায় বণ্টন করে দিতে পারি এবং আপনার ইন্তিকালের পর আমাদের কেউ যেন আমার সঙ্গে ঝগড়া করতে না পারে। আলী (রাঃ) বলেনঃ তখন তিনি এরূপ করেন। অতঃপর আলী (রাঃ) বলেনঃ তখন আমি তা (খুমুস) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় বণ্টন করে দেই। এরপর আবূ বকর (রাঃ)-ও আমাকে ইখতিয়ার প্রদান করেন। অবশেষে উমার (রাঃ)-এর খিলাফতের শেষ বর্ষ যখন আসে, তখন তাঁর নিকট অনেক ধন-সম্পদ আসে। তিনি আমাদের হক আলাদা করে রাখেন এবং আমাকে ডেকে নেন। তখন আমি বলিঃ এ বছরে আমাদের ধন-সম্পদের কোন প্রয়োজন নেই, আর সাধারণ মুসলিমদের প্রয়োজন আছে কাজেই আপনি এটা তাদের দিয়ে দিন। তখন উমার (রাঃ) সে সম্পদ মুসলিমদের মাঝে বণ্টন করে দেন। উমার (রাঃ)-এর পরে কেউ আমাকে এ মাল গ্রহণের জন্য আহবান করেনি। আমি উমার (রাঃ)-এর নিকট হতে ফিরে এসে আব্বাস (রাঃ)-এর সংগে সাক্ষাত করি। তখন তিনি বলেনঃ হে আলী! তুমি তো আগামীকাল হতে আমাদের বঞ্চিত করে দিলে। এখন আমরা আর কিছুই পাব না। আর আব্বাস ছিলেন খুবই জ্ঞানী লোক।

ছবি বানান