Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৮৯

প্রায় ২ মিনিট · ১৬৭ শব্দ

তিনি বলেনঃ আমরা মিরবাদ নামক স্থানে ছিলাম। তখন সেখানে এমন এক ব্যক্তি আসে, যার মাথার চুল ছিল এলোমেলো এবং তার হাতে ছিল এক টুকরা লাল চামড়া। আমরা তাকে বলিঃ মনে হয় তুমি জংগলের বাসিন্দা? তখন সে বলেঃ হ্যাঁ। আমরা তাকে বলিঃ তোমার হাতে যে লাল চামড়ার টুকরা আছে, তা আমাদের দিয়ে দাও। তখন সে তা আমাদের দিয়ে দেয়। ঐ চামড়ার উপর যা লেখা ছিল, আমরা তা পড়তে থাকি। তাতে লেখা ছিলঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে বনূ যুহায়র ইবন উকায়শ গোত্রের প্রতি-যদি তোমরা এরূপ সাক্ষ্য দাও যে, আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র রাসূল, তোমরা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর তোমরা মালে গনীমতের খুমুস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হিসসা ও সাফী প্রদান করবে। যদি তোমরা এরূপ কর, তবে তোমরা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের নিরাপত্তায় থাকবে। তখন আমরা তাকে জিজ্ঞাসা করিঃ তোমার কাছে এ ফরমান কে লিখে পাঠিয়েছে? সে বলেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ।

ছবি বানান