Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৯০

প্রায় ২ মিনিট · ২৮৫ শব্দ

তিনি ছিলেন ঐ তিনজনের একজন যার তাওবা (তাবূকের যুদ্ধের পর) কবুল করা হয়। কা’ব ইবন আশরাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যাঙ্গাত্তক কবিতা রচনা করত এবং কাফির কুরায়শদের তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্ররোচিত করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন, তখন সেখানে সব ধরনের লোকের বসবাস ছিল, যেমনঃ কিছু ছিল মুসলিম, কিছু ছিল মূর্তি-পূজারী মুশরিক এবং কিছু ছিল ইয়াহূদী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের খুবই কষ্ট দিত। তখন মহান আল্লাহ্‌ তাঁর সবর করার জন্য এবং ক্ষমা করার জন্য হুকুম নাযিল করেন। তখন তাদের শানে আল্লাহ্‌ এ আয়াত নাযিল করেনঃ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ও মুশরিকদের নিকট হতে বহু কষ্টদায়ক কথাবার্তা শ্রবণ করবে। এরপর যখন কা’ব ইবন আশরাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যাঙ্গ ও বিদ্রূপাত্মক কবিতা রচনা করা হতে বিরত থাকতে অস্বীকার করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’দ ইবন মু’আয (রাঃ)-কে তাকে হত্যা করার জন্য একটি দল পাঠাবার জন্য নির্দেশ দেন। যিনি মুহাম্মদ ইবন মাসলামাকে এ উদ্দেশ্যে প্রেরণ করেন। রাবী কা’ব (রাঃ) তার হত্যার কাহিনী বর্ণনা করেছেন। অবশেষে প্রেরিত বাহিনী যখন কা’ব ইবন আশরাফকে হত্যা করে, তখন ইয়াহূদী ও মুশরিকরা ভীত-সন্ত্রস্ত হয়ে সকাল বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয় এবং তারা বলেঃ রাত্রিতে কেউ আক্রমণ করে আমাদের নেতাকে হত্যা করে ফেলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’ব ইবন আশরাফের হিজু বা ব্যাঙ্গ-বিদ্রূপ করার কথা তাদের কাছে ব্যক্ত করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট হতে এমন একটি অঙ্গীকার পত্র লিখে নিতে বলেন, যাতে দু’পক্ষের কেউ কাউকে কোনরূপ কষ্ট না দেওয়ার কথা উল্লেখ থাকে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের, তাদের ও সমস্ত মুসলিমদের পক্ষ হতে একটি ইকরারনামা বা অঙ্গীকার-পত্র লিখিয়ে দেন।

ছবি বানান