আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৯৩
তিনি বলেনঃ একদা আমরা মসজিদে উপবিষ্ট ছিলাম। তখন হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট উপস্থিত হয়ে বলেনঃ ইয়াহূদীদের সাথে মুকাবিলার জন্য বের হও। তখন আমরা তাঁর সঙ্গে বের হয়ে ইয়াহূদীদের নিকট পৌঁছাই। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে ইয়াহূদীদের লক্ষ্য করে বলেনঃ হে ইয়াহূদীদের দল! তোমরা ইসলাম কবুল কর, যাতে শান্তিতে থাকতে পার। তখন তারা বলেঃ হে আবুল কাসিম! তুমি তো পয়গাম পৌছিয়ে দিয়েছ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের বলেনঃ তোমরা ইসলাম কবুল কর, শান্তিতে বসবাস কর। তখন তারা আবার বলেঃ তুমি তো বাণী পৌছিয়ে দিয়েছ, হে আবুল কাসিম! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তো এটাই চাচ্ছিলাম। অতঃপর তিনি তৃতীয় বার তাদের বলেনঃ তোমরা ভাল করে জেনে রাখ, এ যমীন আল্লাহ্র ও তাঁর রাসূলের। আমি তোমাদের এ যমীন হতে বের করে দিতে চাই। কাজেই তোমাদের যার তার মালের প্রতি মহব্বত আছে, সে যেন তা বিক্রি করে দেয়। অন্যথায় জেনে রাখ, এ যমীন আল্লাহর এবং তাঁর রাসূলের।