Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৯২

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা ইয়াহূদীদের যে কেউকে কব্জার মাঝে পাবে, তাকে হত্যা করবে। তখন মুহাইয়াসা (রাঃ) শুবায়বা নামক জনৈক ইহাহূদী ব্যবসায়ীর উপর হামলা করেন এবং তাকে হত্যা করে ফেলেন। এ সময়েও মুহাইয়াসার সাথে ইহাহূদীদের মেলামেশা ছিল। (যখন তিনি শুবায়বাকে হত্যা করেন), তখন হুওইয়সা, যিনি তখনও ইসলাম কবুল করেননি এবং মুহাইয়াসার বড় ভাই ছিলেন, তিনি যখন ঐ ইয়াহূদীকে হত্যা করেন, তখন হুওইয়সা তাকে মারপিট করেন এবং বলেনঃ হে আল্লাহ্‌র দুশমন! আল্লাহর শপথ, তোমার পেটের চর্বি তো তার মাল দিয়ে তৈরী।

ছবি বানান