Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০১১

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট, যে বছর মক্কা বিজয় হয়েছিল, আব্বাস ইবন আবদুল মুত্তালিব (রাঃ) সুফয়ান ইবন হারবকে নিয়ে আসেন। তিনি ’মাররা-যাহরান’ নামক স্থানে ইসলাম কবুল করেন। তখন তাঁকে আব্বাস (রাঃ) বলেনঃ ইয়া রাসূলুল্লাহ! আবূ সুফইয়ান এমন এক ব্যক্তি, যে নেতৃত্বের গৌরব পছন্দ করে। কাজেই আপনি যদি তাঁর জন্য এরূপ কিছু করতেন । তিনি বলেনঃ আচ্ছা, যে ব্যক্তি আবূ সুফয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে, সেও নিরাপদে থাকবে।

ছবি বানান