Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০১২

প্রায় ২ মিনিট · ২৮৫ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (মক্কা বিজয়ের সময়) ’মাররা-যাহরান’ নামক স্থানে অবস্থান করছিলেন, তখন আমার মনে হয়, আল্লাহ্‌র শপথ! যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের (কুরায়শদের) শাস্তি প্রস্তাবের আগে, তাঁর বাহিনীসহ জোর পূর্বক মক্কায় প্রবেশ করেন, তবে সমস্ত কুরাইশ ধ্বংস হয়ে যাবে। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খচ্চরের পিঠে সওয়ার হয়ে রওয়ানা হই। এ সময় আমি এরূপ ধারণা করি যে, সম্ভবত আমার সংগে মক্কার কোন লোকের সাক্ষাত হয়ে যাবে। তখন আমি তাকে বলবঃ সে যেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়, যাতে তারা তাঁর নিকট হাযির হয়ে নিরাপত্তার আবেদন করতে পারে। আমি যখন এরূপ মনে করে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমি আবূ সুফইয়ান ও বুদায়ল ইবন ওয়ারাকার কথোপকথন শুনতে পাই। তখন আমি বলিঃ হে আবূ হানযালা! (আবূ সুফয়ানের কুনিয়াত)! তখন সে আমার কণ্ঠস্বর চিনতে পেরে বলেঃ আবূল ফযল নাকি? এটি আব্বাস (রাঃ)-এর কুনিয়াত। তখন আমি বলিঃ হ্যাঁ। তখন সে বলেঃ আমার মাতাপিতা আপনার জন্য কুরবানী হোক, অবশেষে ব্যাপার কি? তখন আমি বলিঃ এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য লোকেরা। তখন সে (আবূ সুফইয়ান) জিজ্ঞাসা করেঃ এখন বাঁচার জন্য বাহানা কি? তিনি (ইবন আব্বাস) বলেনঃ তখন সে (আবূ সুফইয়ান) আমার বাহনের পশ্চাতে আরোহণ করে এবং তাঁর সাথী ফিরে যায়। পরদিন সকালে আমি তাঁকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হই। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আবূ সুফইয়ান এমন এক ব্যক্তি যে নেতৃত্বের গৌরব পছন্দ করে। কাজেই তাঁর জন্য গৌরবজনক কিছু করুন। তিনি বলেনঃ ঠিক আছে, যে ব্যক্তি আবূ সুফয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদ। আর যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে, সে-ও নিরাপদ, আর যে মাসজিদুল হারামে প্রবেশ করবে, সে-ও নিরাপদ। রাবী বলেনঃ এ ঘোষনা শোনার পর লোকেরা তাদের ঘরে এবং মসজিদে আশ্রয় গ্রহণ করে।

ছবি বানান