Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০১৪

প্রায় ২ মিনিট · ১৬০ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন তিনি যুবায়র ইবন আওয়াম, আবূ উবায়দা ইবন জাররাহ এবং খালিদ ইবন ওয়ালীদ (রাঃ)-কে অশ্বপৃষ্ঠে আরোহিত অবস্থায় ছেড়ে দেন। এরপর তিনি বলেনঃ হে আবূ হুরায়রা! আনসারদের ডেকে বলে দাও, তারা যেন এ রাস্তা ধরে অগ্রসর হয়। আর যে কেউ (এ রাস্তায়) তোমাদের সম্মুখীন হবে, তাকে হত্যা করে ফেলবে। এ সময় জনৈক ব্যক্তি এরূপ ঘোষণা দেয় যে, আজকের দিনের পর আর কোন কুরাইশ অবশিষ্ট থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার গৃহে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি তার অস্ত্রশস্ত্র সমর্পণ করবে, সে নিরাপদ। এ সময় কুরাইশ নেতারা কা’বা শরীফের মধ্যে (নিরাপত্তার আাশায়) প্রবেশ করে, ফলে কা’বা শরীফ ভরে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ সম্পন্ন করেন এবং মাকামে ইবরাহীমের পেছনে সালাত আদায় করেন। এরপর তিনি কা’বা ঘরের দরজার চৌকাঠ ধরেন। তখন তারা বেরিয়ে আসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইসলামের উপর বায়’আত গ্রহণ করে।

ছবি বানান