Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০১৫

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি বলেনঃ আমি জাবির (রাঃ)-কে জিজ্ঞাসা করি যে, যখন বনূ ছাকীফ বায়’আত করেছিল, তখন কি শর্ত করেছিল? তিনি বলেনঃ তারা এ শর্তের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়’আত গ্রহণ করেছিল যে, তাদের উপর যাকাত দেওয়া এবং জিহাদে অংশ গ্রহণ করার দরকার হবে না। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শোনেনঃ অচিরেই তারা ইসলাম কবুলের পর যাকাত দেবে এবং জিহাদে অংশ গ্রহণ করবে।

ছবি বানান