আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৩৩
তিনি বলেনঃ আমি জাযা ইবন মু’আবীয়ার লেখক ছিলাম, যিনি আহনাফ ইবন কায়েসের চাচা ছিলেন। একবার উমার (রাঃ)-এর মৃত্যুর এক বছর আগে আমাদের নিকট (তাঁর লিখিত) এ মর্মের পত্র আসে; (যাতে এরূপ নির্দেশ ছিল যে), প্রত্যেক জাদুকরকে হত্যা করবে, অগ্নি-উপাসকদের প্রত্যেক মুহরিম ব্যক্তির সাথে বিবাহিত (তার বোন, খালা ইত্যাদি) কে বিচ্ছিন্ন করে দেবে, আর তাদের গুনগুন শব্দ করা হতে বিরত থাকতে বলবে। তখন একদিনে আমরা তিনজন জাদুকরকে হত্যা করি এবং যে সব অগ্নি-উপাসকের সাথে কোন মুহরিম স্ত্রীলোকের বৈবাহিক সম্পর্ক ছিল, আল্লাহর কিতাব অনুসারে তাদের মাঝের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দেই। রাবী বলেনঃ একদা তিনি (আহনাফ ইবন কায়স) অনেক খাদ্য পাক করে অগ্নি-উপাসকদের ডাকেন এবং তরবারি নিজের রানের উপর রাখেন। তখন তারা খাওয়ার পর কোন রূপ গুনশুন শব্দ করিনি। এরপর তারা এক বা দু’খচ্চরের বোঝা পরিমাণ রৌপ্য প্রদান করেন। আর উমার (রাঃ) অক্ষম অগ্নি-উপাসকদের থেকে জিযিয়া কর গ্রহণ করেননি, যতক্ষণ না আব্দুর রহমান ইবন আওফ এরূপ সাক্ষ্য প্রদান করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’হাজার’ নামক স্থানের অগ্নি-উপাসকদের থেকে জিযিয়া কর গ্রহণ করেছিলেন।