আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৩৪
তিনি বলেনঃ হাজার নামক স্থানে বসবাসকারী অগ্নি-উপাসকদের থেকে বাহরায়নের আসবাযিয়্যীন এর জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর সে যখন বেরিয়ে আসে, তখন আমি তাকে জিজ্ঞাসা করিঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল তোমাদের ব্যাপারে কী ফয়সালা দিয়েছেন? তখন সে বলেঃ খারাপ ফয়সালা দিয়েছেন। তখন আমি ধমক দিয়ে বলিঃ চুপ থাক। তখন সে বলেঃ (তিনি এরূপ ফয়সালা দিয়েছেন যে), মুসলিম হয়ে যাও, নয়ত কতল করা হবে। রাবী বলেনঃ আব্দুর রহমান ইবন আওফ (রাঃ) বর্ণনা করেছেন যে, তিনি তাদের নিকট হতে জিযিয়া কবূল করেন। ইবন আব্বাস (রাঃ) আরো বলেনঃ লোকেরা আব্দুর রহমান ইবন আওফ (রাঃ)-এর কথার উপর আমল করতে শুরু করে, আর আমি যা আস্বাযীর নিকট হতে শুনেছিলাম, তা পরিত্যাগ করে।[1] ১৭০. অনুচ্ছেদঃ জিযিয়া কর আদায়ের ব্যাপারে কঠোরতা আরোপ সম্পর্কে। ৩০৩৪. সুলায়মান ইবন দাঊদ মাহরী (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রাঃ) থেকে বর্ণিত। একদা হিশাম ইবন হাকীম ইবন হাযাম, জনৈক ব্যক্তিকে দেখতে পান, যিনি হিমসের গভর্নর ছিলেন যে, তিনি কয়েকজন কিবতীকে জিযিয়া আদায়ের জন্য রৌদ্রে দাঁড় করিয়ে রেখেছেন। তখন তিনি (হিশাম) জিজ্ঞাসা করেনঃ ব্যাপার কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ নিশ্চয় মহান আল্লাহ্ (আখিরাতে) তাদের শাস্তি দিবেন, যারা দুনিয়াতে লোকদের শাস্তি দেয়। সনদ সহিহ