দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৩৭
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আতা (রহঃ) বাকর ইবন ওয়াইল সম্প্রদায়ের জনৈক ব্যক্তি হতে শ্রবণ করেছেন, যিনি তার মামার নিকট হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলাল্লাহ! আমি কি আমার কওমের নিকট হতে উশর আদায় করব? জবাবে তিনি বলেনঃ উশর তো কেবল ইয়াহূদ ও নাসারাদের উপর ধার্য হয়ে থাকে।