Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৩৮

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

মুহাম্মদ ইবন ইবরাহীম বাযযার (রহঃ) ...... হারব ইবন উবায়দিল্লাহ ইবন উমাইর ছাকাফী তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন, যিনি বনূ তাগলীবের লোক ছিলেন। তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে ইসলাম কবূল করি এবং তিনি আমাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দান করেন। আর তিনি আমাকে এ-ও শিক্ষা দেন যে, আমার কওম থেকে যারা ইসলাম কবূল করবে, আমি তাদের নিকট হতে কিরূপে সাদাকা আদায় করব। এরপর আমি তাঁর নিকট ফিরে আসি এবং বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে যা শিখিয়েছিলেন, তা সবই আমার মনে আছে, তবে সাদাকার ব্যাপারটি আমি ভুলে গেছি। আমি কি তাদের নিকট হতে উশর (এক-দশমাংশ) গ্রহণ করব? তিনি বলেনঃ না, বরং উশর তো ইয়াহূদ ও নাসারাদের ধার্যকৃত।

ছবি বানান