আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৫১
আব্বাস ইবন মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) .... কাছীর ইবন আবদিল্লাহ ইবন আমর ইবন আওফ মুযানী (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ইবন হারিছ মুযানীকে কিবলিয়ার উঁচু এবং নীচু খনিটি এবং তার পার্শ্ববর্তী চাষাবাদযোগ্য যমীন বন্দোবস্ত দেন। উপরন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরূপ ফরমান লিখে দেনঃ বিসমিল্লাহির রাহমানির রাহীম। এটি ঐ ফরমান, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বিলাল ইবন হারিছ মুযানীকে প্রদান করেছেন যে, কিবলিয়ার উঁচু এবং নীচু খনি, এর পার্শ্ববর্তী চাষাবাদযোগ্য যমীন তাঁকে বন্দোবস্ত দেওয়া হলো। এতে আর কোন মুসলিমের হক থাকলো না। রাবী আবূ উওয়ায়স বলেনঃ আমার নিকট বনূ দায়লের আযাদকৃত গোলাম ছাওর ইবন যায়দ-ইকরামা এবং তিনি ইবন আব্বাস হতে উপরোক্ত হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন।